বইমেলায় তিন তরুণের নতুন তিন বই

অমর একুশে বইমেলায় তিন তরুণের নতুন তিন বই প্রকাশিত হয়েছে। মেলায় কবি খালেদ রাহীর ‘মেয়াদোত্তীর্ণ মানুষ’, শাহাদাত মাহমুদ সিদ্দিকীর ‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতা’ ও সাংবাদিক সেলিম আহমদের ‘১৯৪৭: কাঁটাতারে বিভক্ত সিলেট’ পাঠক মহলে সাড়া ফেলেছে। ‘মেয়াদোত্তীর্ণ মানুষ’ খালেদ রাহীর পঞ্চম কবিতার বই। বইটিতে কবির বাছাই করা ৫২টি কবিতা আছে। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশন। মেলার ১০০ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। দাম ২০০ টাকা। কবি খালেদ রাহী বলেন, ‘বইটিতে যেসব কবিতা আছে; একেকটা একেক রকম। প্রতিটি কবিতাই জীবনের নানা জটিলতা ঘিরে লেখা। কবিতা তো নয়, একেকটা প্রশ্নের উত্তর।’ আরও পড়ুনশাহআলম সাজুর ৬০তম বই ‘গোয়েন্দা রানা’  শাহাদাত মাহমুদ সিদ্দিকীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতা’। বইটির প্রকাশকও ছিন্নপত্র। বইটিতে ৬৩টি কবিতা আছে। চারু পিন্টুর প্রচ্ছদে এই বইয়ের দামও ২০০ টাকা। শাহাদাত মাহমুদ সিদ্দিকী বলেন, ‘কাব্যগ্রন্থটি বৈচিত্র্যময় বিষয় ও আঙ্গিকের নিরীক্ষা বলা যায়। বিষয়ের ক্ষেত্রে এখানে প্রধান হচ্ছে-প্রেম, ধর্ম, রাজনীতি এবং রাষ্ট্র। গ্রন্থটি মোটামুটি ২০২১ থেকে ২০২৬ সময়কালে বাংলাদ

বইমেলায় তিন তরুণের নতুন তিন বই

অমর একুশে বইমেলায় তিন তরুণের নতুন তিন বই প্রকাশিত হয়েছে। মেলায় কবি খালেদ রাহীর ‘মেয়াদোত্তীর্ণ মানুষ’, শাহাদাত মাহমুদ সিদ্দিকীর ‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতা’ ও সাংবাদিক সেলিম আহমদের ‘১৯৪৭: কাঁটাতারে বিভক্ত সিলেট’ পাঠক মহলে সাড়া ফেলেছে।

‘মেয়াদোত্তীর্ণ মানুষ’ খালেদ রাহীর পঞ্চম কবিতার বই। বইটিতে কবির বাছাই করা ৫২টি কবিতা আছে। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশন। মেলার ১০০ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। দাম ২০০ টাকা।

কবি খালেদ রাহী বলেন, ‘বইটিতে যেসব কবিতা আছে; একেকটা একেক রকম। প্রতিটি কবিতাই জীবনের নানা জটিলতা ঘিরে লেখা। কবিতা তো নয়, একেকটা প্রশ্নের উত্তর।’

শাহাদাত মাহমুদ সিদ্দিকীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতা’। বইটির প্রকাশকও ছিন্নপত্র। বইটিতে ৬৩টি কবিতা আছে। চারু পিন্টুর প্রচ্ছদে এই বইয়ের দামও ২০০ টাকা।

শাহাদাত মাহমুদ সিদ্দিকী বলেন, ‘কাব্যগ্রন্থটি বৈচিত্র্যময় বিষয় ও আঙ্গিকের নিরীক্ষা বলা যায়। বিষয়ের ক্ষেত্রে এখানে প্রধান হচ্ছে-প্রেম, ধর্ম, রাজনীতি এবং রাষ্ট্র। গ্রন্থটি মোটামুটি ২০২১ থেকে ২০২৬ সময়কালে বাংলাদেশের অস্থির বাস্তবতা-নিপীড়ন, প্রতিরোধ এবং বিপ্লবে জাতির আবহমান আজাদীর উল্লম্ফন এবং একই সাথে মুক্ত ফিলিস্তিনের ভেতর দিয়ে মুক্ত পৃথিবীর স্বপ্ন মিলে এক জটিল দৃশ্যকল্পের অবতারণা।’

‘১৯৪৭: কাঁটাতারে বিভক্ত সিলেট’ সেলিম আহমদের প্রথম বই। বইটি প্রকাশ করেছে কথক। ধ্রুব এষের প্রচ্ছদে বইটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা।

প্রথম বই সম্পর্কে সেলিম আহমেদ বলেন, ‘১৯৪৭ ইতিহাসের আবেগময় অধ্যায়। সিলেটের মানুষ তখন দাঁড়িয়ে ছিল এক কঠিন সিদ্ধান্তের সামনে। ব্রিটিশ শাসনের অবসান, উপমহাদেশ ভাগের দ্বারপ্রান্তে। গণভোটে নির্ধারিত হলো ভাগ্য- সিলেট থাকবে পাকিস্তানের সঙ্গে না ভারতের অংশ হয়ে? ভোটের ফল বলেছিল এক কথা কিন্তু অনুভূতির মানচিত্র ছিল আরও জটিল। বইটিতে গণভোট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow