বইমেলায় সাংবাদিক তৌহিদুর রহমানের বই ‘হৃদয় পোড়া গন্ধ’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের ৫৫৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। প্রকাশক জানান, কাব্যগ্রন্থটিতে সংকলিত সত্তরের বেশি কবিতায় প্রেম, বিচ্ছেদ ও বেদনার নানা চিত্র ফুটে উঠেছে। একই সঙ্গে উঠে এসেছে সময় ও সমাজের নির্মম বাস্তবতা। নীতি-নৈতিকতার অবক্ষয়, মানুষের ভেতরের দ্বন্দ্ব, স্বপ্ন ও হতাশার সংঘাত—সব মিলিয়ে গ্রন্থটি বহুমাত্রিক অনুভূতির এক জগত নির্মাণ করেছে। কবি তৌহিদুর রহমান বলেন, প্রায় ৮০টি কবিতা সংবলিত ‘হৃদয় পোড়া গন্ধ’ গ্রন্থটি পাঠকদের আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদী। বইটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়েও পাওয়া যাবে। তিনি আরও বলেন, এটি শুধু ব্যক্তিগত অনুভবের কাব্য নয়; সময়েরও দলিল। পাঠক যখন কবিতাগুলোর ভেতর দিয়ে হেঁটে যাবেন, হয়তো কোথাও নিজেরই না-বলা কথাগুলো খুঁজে পাবেন। কোনো পঙক্তি হয়তো তার হৃদয়ে দীর্ঘদিনের জমে থাকা নীরব ব্যথাকে শব্দের সমাহারে প্রকাশ করে দেবে।
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের ৫৫৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
প্রকাশক জানান, কাব্যগ্রন্থটিতে সংকলিত সত্তরের বেশি কবিতায় প্রেম, বিচ্ছেদ ও বেদনার নানা চিত্র ফুটে উঠেছে। একই সঙ্গে উঠে এসেছে সময় ও সমাজের নির্মম বাস্তবতা। নীতি-নৈতিকতার অবক্ষয়, মানুষের ভেতরের দ্বন্দ্ব, স্বপ্ন ও হতাশার সংঘাত—সব মিলিয়ে গ্রন্থটি বহুমাত্রিক অনুভূতির এক জগত নির্মাণ করেছে।
কবি তৌহিদুর রহমান বলেন, প্রায় ৮০টি কবিতা সংবলিত ‘হৃদয় পোড়া গন্ধ’ গ্রন্থটি পাঠকদের আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদী। বইটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়েও পাওয়া যাবে।
তিনি আরও বলেন, এটি শুধু ব্যক্তিগত অনুভবের কাব্য নয়; সময়েরও দলিল। পাঠক যখন কবিতাগুলোর ভেতর দিয়ে হেঁটে যাবেন, হয়তো কোথাও নিজেরই না-বলা কথাগুলো খুঁজে পাবেন। কোনো পঙক্তি হয়তো তার হৃদয়ে দীর্ঘদিনের জমে থাকা নীরব ব্যথাকে শব্দের সমাহারে প্রকাশ করে দেবে।
What's Your Reaction?