বকেয়ার দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের অবরোধ, মঙ্গলবার পরিশোধে আশ্বাস

চট্টগ্রামের চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড়ে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিকরা। আন্দোলনের এক পর্যায়ে শিল্প পুলিশের সমন্বয়ে মালিক ও শ্রমিক পক্ষ বৈঠকে বসেন। এতে আগামী মঙ্গলবার বকেয়া পরিশোধের আশ্বাস দেন মালিকপক্ষ। শনিবার (২ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধে ছয় ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিকাল সোয়া ৫টার দিকে শ্রমিকরা সড়ক থেকে চলে যেতে শুরু করেন; এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। ২০২০ সাল থেকে তাদের টিফিন বিল বকেয়া রয়েছে, ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের পাওনা দেওয়া হয়নি এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও নিশ্চিত করা হয়নি। তারা ওভারডিউটি কমানো, প্রতি মাসের শুরুতেই বেতন পরিশোধ, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধ, টিফিন বিল বৃদ্ধি ও হাজিরা বোনাস চালুর দাবি জানান। মো. মাহফুজুর রহমান লিমন বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনো পান

বকেয়ার দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের অবরোধ, মঙ্গলবার পরিশোধে আশ্বাস

চট্টগ্রামের চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড়ে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিকরা। আন্দোলনের এক পর্যায়ে শিল্প পুলিশের সমন্বয়ে মালিক ও শ্রমিক পক্ষ বৈঠকে বসেন। এতে আগামী মঙ্গলবার বকেয়া পরিশোধের আশ্বাস দেন মালিকপক্ষ।

শনিবার (২ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধে ছয় ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিকাল সোয়া ৫টার দিকে শ্রমিকরা সড়ক থেকে চলে যেতে শুরু করেন; এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। ২০২০ সাল থেকে তাদের টিফিন বিল বকেয়া রয়েছে, ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের পাওনা দেওয়া হয়নি এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও নিশ্চিত করা হয়নি। তারা ওভারডিউটি কমানো, প্রতি মাসের শুরুতেই বেতন পরিশোধ, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধ, টিফিন বিল বৃদ্ধি ও হাজিরা বোনাস চালুর দাবি জানান।

মো. মাহফুজুর রহমান লিমন বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনো পাননি। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন সম্পূর্ণ দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবার কেবল এক মাসের বেতন দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, কালুরঘাট ভারী শিল্প এলাকায় আজিম গ্রুপের দুই সোয়েটার কারখানায় দেড় হাজারের বেশি শ্রমিক কর্মরত। অতিরিক্ত কর্মঘণ্টার বকেয়া মজুরি ও বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে সকাল থেকে বিক্ষোভ করেন। বেলা ১১টার পর থেকে তারা আরাকান সড়কের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থান নেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারী সুপার বাচা মিঞা বলেন, 'শ্রমিকদের বুঝিয়ে তাৎক্ষণিকভাবে অবরোধ প্রত্যাহার করানো সম্ভব হয়েছে। 'আন্দোলন থেকে শ্রমিকরা আপাতত সরে এসেছেন। মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বসে আমরা কথা বলছি। প্রাথমিকভাবে আগামী মঙ্গলবার মালিক পক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিয়েছেন।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow