বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

বিশ্বকাপে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে আর্জেন্টিনা। দলের সেরা তারকা লিওনেল মেসিও নিজের জাত চেনালেন আলজেরিয়ার বিপক্ষে। কনসাস স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচের সাড়ে চার মিনিটে আর্জেন্টিনার অফসাইডে গোল বাতিলের ঠিক ছয় মিনিট পর মুদ্রার উল্টো পিঠ দেখে আলজেরিয়া। ম্যাচের ১৭ মিনিটেই লিওনেল মেসির দৃষ্টিনন্দন এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৭তম মিনিটে মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি চিরচেনা ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন। আলজেরিয়ার গোলরক্ষক দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে এটা মেসির ৫ম গোল। এই গোল করেই কিংবিদন্তি ব্রাজিলিয়ান তারকা রিভেলিনোর রেকর্ডে ভাগ বসালেন এলএম টেন। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে রিভেলিনোর করা ৫টি গোলই ছিল ডি-বক্সের বাইরে থেকে। তিনি মেক্সিকো বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে এবং জার্মানি বিশ্বকাপে জায়ারে, পূর্ব জার্মানি ও আর্জেন্টিনার বিপক্ষে এই গোলগুলো করেন। তার

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি
বিশ্বকাপে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে আর্জেন্টিনা। দলের সেরা তারকা লিওনেল মেসিও নিজের জাত চেনালেন আলজেরিয়ার বিপক্ষে। কনসাস স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচের সাড়ে চার মিনিটে আর্জেন্টিনার অফসাইডে গোল বাতিলের ঠিক ছয় মিনিট পর মুদ্রার উল্টো পিঠ দেখে আলজেরিয়া। ম্যাচের ১৭ মিনিটেই লিওনেল মেসির দৃষ্টিনন্দন এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৭তম মিনিটে মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি চিরচেনা ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন। আলজেরিয়ার গোলরক্ষক দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে এটা মেসির ৫ম গোল। এই গোল করেই কিংবিদন্তি ব্রাজিলিয়ান তারকা রিভেলিনোর রেকর্ডে ভাগ বসালেন এলএম টেন। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে রিভেলিনোর করা ৫টি গোলই ছিল ডি-বক্সের বাইরে থেকে। তিনি মেক্সিকো বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে এবং জার্মানি বিশ্বকাপে জায়ারে, পূর্ব জার্মানি ও আর্জেন্টিনার বিপক্ষে এই গোলগুলো করেন। তার দুর্দান্ত এই দূরপাল্লার শটের জন্য ফিফা তাকে পারমাণবিক শট (O Chute Atômico) নামে আখ্যায়িত করেছিল। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে জাদুকরী এক গোল করেই রিভেেলিনোর সেই কীর্তিতে ভাগ বসালেন এলএম টেন। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে এটি মেসির বিশ্বকাপের (ষষ্ঠ) ১৪তম গোল। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে এই গোলটি খেরোখাতায় লেখা থাকবে। এর আগে ২০০৬ সালে সবচেয়ে কমবয়সী হিসেবে বিশ্বকাপে গোলের দেখা পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। সবচেয়ে মজার তথ্য, ২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার জার্সি গায়ে যখন মেসি নামেন, তখন তারিখ ছিল ১৬ জুন। তার বয়স ছিল ১৮ বছর। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে সেদিন একটি গোল করেছিলেন তিনি। আর আজকের তারিখও ১৬ জুন, ২০২৬ (যদিও বাংলাদেশ সময় ১৭ জুন)। পরে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটিও করেন লিওনেল মেসি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই গোলে এগিয়ে রয়েছে লিওনেল স্কালোনির দল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow