বগুড়া-৬: ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ জামায়াত প্রার্থীর

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। ভোট দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। ভোটদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবিদুর রহমান বলেন, আল্লাহ তাআলা চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে কালচার, বগুড়া তার ব্যতিক্রম নয়। বিগত ১০-১২ দিনের মাঠের অবস্থা সবার সামনে পরিষ্কার। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং গত রাতে তাদের এক কর্মীকে মারপিট করে আহত করা হয়েছে। বগুড়া যেন নতুন কোনো মাগুরায় রূপান্তরিত না হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আমরা চাই বর্তমান সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। কিন্তু যদি কোনো ইঞ্জিনিয়ারিং চিন্তা করা হয় বা পরিবেশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, তাহলে আন্দোলন তৈরি হবে। এজেন্টদের কেন্দ্রে প্রবেশের বিষয়ে তিনি জানান, প্রাথমিক তথ্যানুযায়ী অনেক কেন্দ্রেই এজেন্টরা প্রবেশ করতে পেরেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভো

বগুড়া-৬: ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ জামায়াত প্রার্থীর

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। ভোট দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

ভোটদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবিদুর রহমান বলেন, আল্লাহ তাআলা চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে কালচার, বগুড়া তার ব্যতিক্রম নয়। বিগত ১০-১২ দিনের মাঠের অবস্থা সবার সামনে পরিষ্কার।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং গত রাতে তাদের এক কর্মীকে মারপিট করে আহত করা হয়েছে।

বগুড়া যেন নতুন কোনো মাগুরায় রূপান্তরিত না হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আমরা চাই বর্তমান সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। কিন্তু যদি কোনো ইঞ্জিনিয়ারিং চিন্তা করা হয় বা পরিবেশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, তাহলে আন্দোলন তৈরি হবে।

এজেন্টদের কেন্দ্রে প্রবেশের বিষয়ে তিনি জানান, প্রাথমিক তথ্যানুযায়ী অনেক কেন্দ্রেই এজেন্টরা প্রবেশ করতে পেরেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ ঘিরে সদর উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনার উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এটি শূন্য ঘোষণা করা হয়। এরপরই নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এবারের উপনির্বাচনে বিএনপি থেকে রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow