বগুড়া-৬, শেরপুর-৩ আসনের নির্বাচনি কর্মকর্তাদের ছুটি বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ ও স্থগিত শেরপুর-৩ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করতে বিশেষ অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরেও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ হবে।
What's Your Reaction?
