বগুড়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল আমিন তালুকদার। নির্বাচন চলাকালে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের নানা অভিযোগ তোলেন। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। আরও পড়ুন: ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর তবে অনিয়মের অভিযোগ তুললেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে টিকে থাকার ঘোষণা দেন সোহেল। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‌‘আমরা মাঠ ছাড়ছি না। ফলাফল নিয়েই বাড়ি ফিরবো।’ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ সুষ্ঠু রাখতে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। নির্বাচনি এলাকায় দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায়

বগুড়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল আমিন তালুকদার।

বগুড়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নির্বাচন চলাকালে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের নানা অভিযোগ তোলেন। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর

তবে অনিয়মের অভিযোগ তুললেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে টিকে থাকার ঘোষণা দেন সোহেল। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‌‘আমরা মাঠ ছাড়ছি না। ফলাফল নিয়েই বাড়ি ফিরবো।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ সুষ্ঠু রাখতে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। নির্বাচনি এলাকায় দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এক হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় দুই হাজার আনসার সদস্য, আট প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। বিশেষ প্রয়োজনে মোতায়েন ছিল ডগ স্কোয়াডও।

বগুড়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

এবারের উপনির্বাচনে মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৩০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৯ হাজার ৯২৩ জন এবং নারী দুই লাখ ৩০ হাজার ৩৭৪ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। ১৫০টি কেন্দ্রের ৮৩৫টি বুথে ভোট দেন ভোটাররা।

ভোটগ্রহণ শেষে সন্তোষ প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে ফলাফল তৈরির কাজ চলছে।

এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow