বগুড়ায় একাধিক মামলার আসামি রকিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে দিবালোকে রকি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনানী এলাকায় গাক (GAK) চক্ষু হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রকি উপজেলার গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১টার দিকে বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। রকি মোটরসাইকেল যোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও কৈগাড়ি ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নিহত রকির মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা দা এবং দুটি হাতুড়ি জব্দ করা হয়েছে। কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব

বগুড়ায় একাধিক মামলার আসামি রকিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে দিবালোকে রকি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনানী এলাকায় গাক (GAK) চক্ষু হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রকি উপজেলার গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১টার দিকে বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। রকি মোটরসাইকেল যোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও কৈগাড়ি ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নিহত রকির মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা দা এবং দুটি হাতুড়ি জব্দ করা হয়েছে।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, নিহত রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই এবং ছুরিকাঘাতসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘ সময় কারাগারে থাকার পর গত ঈদের ঠিক আগে জামিনে মুক্তি পেয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, রকি এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতেন। তার অতিষ্ঠ আচরণে এলাকার মানুষ তটস্থ থাকত। অন্যদিকে, নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিচিত কেউ তাকে ফোন করে ঘটনাস্থলে ডেকে নিয়ে গিয়ে এই হামলা চালিয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। অপরাধীদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow