বগুড়ায় গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখ (৩৫) ওরফে ‘বিহারী আরিফ’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) লতিফপুর কলোনিতে দিবাগত রাত আনুমানিক ১টায় লতিফপুর কলোনির প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে আরিফ শেখের ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলেই তাকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ এফএ/এএসএম
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখ (৩৫) ওরফে ‘বিহারী আরিফ’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ জুলাই) লতিফপুর কলোনিতে দিবাগত রাত আনুমানিক ১টায় লতিফপুর কলোনির প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে আরিফ শেখের ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলেই তাকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
এফএ/এএসএম
What's Your Reaction?