বগুড়ায় জমি বিরোধে কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রী চয়ন রাজভর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ মার্চ) উপজেলার ফুলবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত চয়ন রাজভর ফুলবাড়ী এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি স্থানীয় 'ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার'-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চয়ন রাজভরের পরিবারের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। আজ শুক্রবার সেই বিরোধের সূত্র ধরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে চয়ন রাজভরকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ

বগুড়ায় জমি বিরোধে কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রী চয়ন রাজভর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ মার্চ) উপজেলার ফুলবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত চয়ন রাজভর ফুলবাড়ী এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি স্থানীয় 'ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার'-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চয়ন রাজভরের পরিবারের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। আজ শুক্রবার সেই বিরোধের সূত্র ধরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে চয়ন রাজভরকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের প্রমাণ পাওয়া গেছে। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow