বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। তারা সবাই মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পিকআপটির আরোহী। জানা গেছে, নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের তথ্যমতে, একটি বাসকে অতিক্রম করতে গিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে চারমাথা দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর জোরালো ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কাহালু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপের ভেতর আটকে পড়া মরদেহগুলো উদ্ধার করে। দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় প্রত্যক্ষদর্শী নূর আলম বলেন,

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। তারা সবাই মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পিকআপটির আরোহী।

জানা গেছে, নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়দের তথ্যমতে, একটি বাসকে অতিক্রম করতে গিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে চারমাথা দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর জোরালো ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কাহালু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপের ভেতর আটকে পড়া মরদেহগুলো উদ্ধার করে।

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় প্রত্যক্ষদর্শী নূর আলম বলেন, কাজীবাড়িতে থাকার সময় বিকট শব্দ শুনে আমরা কাজীপাড়া বউবাজারের দিকে ছুটি। এসে দেখি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে মাছের ব্যবসার কাজে ব্যবহৃত পিকআপটি উল্টো দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি পড়ে যায়। সজরে ধাক্কায় পিকআপে থাকা চারজনই ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে গাড়ি কেটে মরদেহ বের করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ১০টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা চারজনই মারা যান। এর মধ্যে দুজনের মরদেহ দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকে ছিল। পরে গাড়ি কেটে তাদের উদ্ধার করে কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর ট্রাকের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত চারজনই মাছের ব্যবসায়ী এবং তারা নওগাঁর দিক থেকে পিকআপটিতে করে আসছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow