বাংলাদেশে খেলতে আসছেন ‘বাংলাদেশের জামাই’, সঙ্গে খুলনার ছেলে

দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ খেলতে আজ (বুধবার) বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে এবার শুধু ক্রিকেটীয় লড়াই নয়, সফরটি ঘিরে থাকছে ভিন্ন এক আবেগও। কারণ মালয়েশিয়া দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের জামাই সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। আর তার নেতৃত্বাধীন দলেই আছেন খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব, যিনি নিজের জন্মভূমির বিপক্ষেই মাঠে নামবেন। সৈয়দ আজিজ মালয়েশিয়ার ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ। ২০১৬ সালে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের অন্যতম ভরসায় পরিণত হন। বর্তমানে তিনি মালয়েশিয়ার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার। বাঁ-হাতি ব্যাটার ও ডানহাতি মিডিয়াম পেসার আজিজ মালয়েশিয়ার হয়ে ১০০টিরও বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তার রান তিন হাজারের বেশি। অ্যাসোসিয়েট দেশগুলোর সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের শীর্ষ পাঁচেও রয়েছে তার নাম। বল হাতেও কম যান না, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৬টি উইকেট। অধিনায়ক হিসেবে মালয়েশিয়ার হয়ে প্রায় ৬৫ শতাংশ

বাংলাদেশে খেলতে আসছেন ‘বাংলাদেশের জামাই’, সঙ্গে খুলনার ছেলে

দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ খেলতে আজ (বুধবার) বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে এবার শুধু ক্রিকেটীয় লড়াই নয়, সফরটি ঘিরে থাকছে ভিন্ন এক আবেগও। কারণ মালয়েশিয়া দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের জামাই সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। আর তার নেতৃত্বাধীন দলেই আছেন খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব, যিনি নিজের জন্মভূমির বিপক্ষেই মাঠে নামবেন।

সৈয়দ আজিজ মালয়েশিয়ার ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ। ২০১৬ সালে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের অন্যতম ভরসায় পরিণত হন। বর্তমানে তিনি মালয়েশিয়ার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার।

বাঁ-হাতি ব্যাটার ও ডানহাতি মিডিয়াম পেসার আজিজ মালয়েশিয়ার হয়ে ১০০টিরও বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তার রান তিন হাজারের বেশি। অ্যাসোসিয়েট দেশগুলোর সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের শীর্ষ পাঁচেও রয়েছে তার নাম। বল হাতেও কম যান না, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৬টি উইকেট। অধিনায়ক হিসেবে মালয়েশিয়ার হয়ে প্রায় ৬৫ শতাংশ ম্যাচ জয়ের রেকর্ডও রয়েছে তার।

Malaysia

ক্রিকেট মাঠের বাইরেও বাংলাদেশে সৈয়দ আজিজের পরিচয় আলাদা। ২০২৩ সালে মালয়েশিয়ায় পরিচয় হয় বাংলাদেশের চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার বাসিন্দা রওনাক নওয়ারের সঙ্গে। প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চট্টগ্রামে বিয়ে করেন তারা।

সেই অনুষ্ঠানে অংশ নিতে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিলেন আজিজের পরিবারের সদস্যরাও। দুই দেশের সংস্কৃতি ও পরিবারের এই বন্ধনকে অনেকেই বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। বাংলাদেশি নারীকে বিয়ে করা প্রথম মালয়েশিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার বলেও মনে করা হয় তাকে।

এবারের সফরে আরেকটি আকর্ষণের নাম খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব। মালয়েশিয়ার জার্সি গায়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবেন তিনি। বাংলাদেশেই বয়সভিত্তিক ক্রিকেট খেলে পরবর্তীতে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান সাকিব। সেখানেই ক্রিকেটে নতুন করে নিজেকে গড়ে তুলে জায়গা করে নেন মালয়েশিয়া জাতীয় দলে।

সফরের শুরুতে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে মালয়েশিয়া। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Malaysia

এরপর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের এইচপি স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণদের নিয়ে গড়া দুই দলের এই লড়াইকে ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার স্কোয়াড: সৈয়দ আজিজ (অধিনায়ক), বিজয় উনি, বিরানদীপ সিং, সাইফ উল্লাহ, আহমাদ জুবাইদি, মুহাম্মদ আমির আজিম, আরিফ উল্লাহ, আজাব খান, প্রশান্ত মাধুকর, নাজমুস সাকিব, শারভিন মুনিয়ান্ডি, আসলাম খান বিন মালিক, আহমাদ আকিল ওয়াহিদ ও বিষভারুবেন কুমার।

মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি

৮ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া (মিরপুর)
১০ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি, বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া (মিরপুর)
১২ আগস্ট: প্রথম ওয়ানডে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড)
১৪ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড)
১৬ আগস্ট: তৃতীয় ওয়ানডে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড)।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow