বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম প্রামাণিক (৫৮) বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চকহবিবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে নাগরবন্দর এলাকা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন আশরাফুল ইসলাম প্রামাণিক। লালদহ এলাকায় পৌঁছালে একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান বলে জানান তারা। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে শিক্ষকের মৃত্যুর খবরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।    

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম প্রামাণিক (৫৮) বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চকহবিবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে নাগরবন্দর এলাকা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন আশরাফুল ইসলাম প্রামাণিক। লালদহ এলাকায় পৌঁছালে একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান বলে জানান তারা। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে শিক্ষকের মৃত্যুর খবরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow