বগুড়ায় ডেইলি শপিংয়ের নতুন শোরুম চালু

ভোক্তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে বগুড়ায় নতুন শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। সম্প্রতি জেলার জলশ্বেরীতলায় শহীদ আব্দুল জব্বার রোডে ‘ডেইলি শপিং’ এর ১০৭তম শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত। অন্যান্য আউটলেটের মতো নতুন শোরুমটিতে বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, পানীয়, দুগ্ধজাত পণ্য, স্ন্যাকস, প্রসাধনী, পোশাক ও তৈজসপত্রসহ মানসম্পন্ন বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। ডেইলি শপিংয়ের অনলাইন (dailyshoppingbd.com/ বা ফোন কলে পণ্য অর্ডার করলে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে। ৫০০ টাকার বেশি পণ্য অর্ডারে রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। পাশাপাশি রয়েছে নগদ মূল্যছাড়, মেম্বারশিপ সুবিধা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ। এ বিষয়ে ডেইলি শপিং এর হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, ‌‘হাতের কাছেই সাশ্রয়ী বাজার’ এই স্লোগানকে সামনে রেখে ডেইলি শপিং কাজ করছে। ভোক্তাদের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ফল

বগুড়ায় ডেইলি শপিংয়ের নতুন শোরুম চালু

ভোক্তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে বগুড়ায় নতুন শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। সম্প্রতি জেলার জলশ্বেরীতলায় শহীদ আব্দুল জব্বার রোডে ‘ডেইলি শপিং’ এর ১০৭তম শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত।

অন্যান্য আউটলেটের মতো নতুন শোরুমটিতে বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, পানীয়, দুগ্ধজাত পণ্য, স্ন্যাকস, প্রসাধনী, পোশাক ও তৈজসপত্রসহ মানসম্পন্ন বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে।

উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। ডেইলি শপিংয়ের অনলাইন (dailyshoppingbd.com/ বা ফোন কলে পণ্য অর্ডার করলে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে। ৫০০ টাকার বেশি পণ্য অর্ডারে রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। পাশাপাশি রয়েছে নগদ মূল্যছাড়, মেম্বারশিপ সুবিধা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ।

এ বিষয়ে ডেইলি শপিং এর হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, ‌‘হাতের কাছেই সাশ্রয়ী বাজার’ এই স্লোগানকে সামনে রেখে ডেইলি শপিং কাজ করছে। ভোক্তাদের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ফলে দিন দিন ডেইলি শপিং একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।’

এসময় ডেইলি শপিং এর জেনারেল ম্যানেজার (অপারেশন) ফিরোজ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow