বগুড়ায় দুই সেমাই কারখানা মালিককে জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং অনুমোদনহীন রাসায়নিক রং প্রয়োগের দায়ে দুইটি লাচ্ছা সেমাই কারখানাকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদরের আটা পাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য বগুড়া অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান। নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অভিযানে কারখানাগুলোতে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো প্রস্তুত করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাত করা, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার- এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিকভাবে কারখানা দুটিকে জরিমানা ও আদায় করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বগুড়ায় দুই সেমাই কারখানা মালিককে জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং অনুমোদনহীন রাসায়নিক রং প্রয়োগের দায়ে দুইটি লাচ্ছা সেমাই কারখানাকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদরের আটা পাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য বগুড়া অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান।

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অভিযানে কারখানাগুলোতে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো প্রস্তুত করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাত করা, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার- এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিকভাবে কারখানা দুটিকে জরিমানা ও আদায় করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল কাদের এবং ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশ।

এলবি/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow