বগুড়ায় নিখোঁজের দুই দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে নিখোঁজের দুই দিন পর মো. আজমল হক সাদী (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজমল হক সাদী গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয়রা জানান, সোমবার সকালে সরলপুর এলাকায় স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, আজমল হক সাদী মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় নিখোঁজের দুই দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে নিখোঁজের দুই দিন পর মো. আজমল হক সাদী (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজমল হক সাদী গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয়রা জানান, সোমবার সকালে সরলপুর এলাকায় স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, আজমল হক সাদী মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow