বগুড়ায় বিএনপি নেতার মামলায় সাবেক ওসি কারাগারে 

বগুড়ার শাজাহানপুরে বিএনপির নেতার দায়ের করা মামলায় সাবেক ওসি আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু হেনা সিদ্দিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আলমগীর হোসেন বগুড়ার শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ ছিলেন৷ বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। আদালত সূত্রে জানা গেছে, শাজাহানপুরের খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জ্বল ২০২৫ সালে আদালতে সাবেক ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি মামলায় আলমগীরের নামে সমন জারি করে আদালত। সেই সমন অনুযায়ী আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক আবু হেনা সিদ্দিক। মামলার এজাহারে সূত্রে ,জানা গেছে, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন তার গাড়ি ধাওয়া দিয়ে আটক করেন। এরপর থানায় নিয়ে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা দেওয়া হলেও তাকে একটি অজ্ঞাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে গত বছরে ফজলুল হক উজ্জ্বল আদালতে এই চ

বগুড়ায় বিএনপি নেতার মামলায় সাবেক ওসি কারাগারে 

বগুড়ার শাজাহানপুরে বিএনপির নেতার দায়ের করা মামলায় সাবেক ওসি আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু হেনা সিদ্দিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আলমগীর হোসেন বগুড়ার শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ ছিলেন৷ বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।

আদালত সূত্রে জানা গেছে, শাজাহানপুরের খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জ্বল ২০২৫ সালে আদালতে সাবেক ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি মামলায় আলমগীরের নামে সমন জারি করে আদালত। সেই সমন অনুযায়ী আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক আবু হেনা সিদ্দিক।

মামলার এজাহারে সূত্রে ,জানা গেছে, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন তার গাড়ি ধাওয়া দিয়ে আটক করেন। এরপর থানায় নিয়ে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা দেওয়া হলেও তাকে একটি অজ্ঞাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পরে গত বছরে ফজলুল হক উজ্জ্বল আদালতে এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে বগুড়া কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, গত বছর সাবেক ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধর কোর্টে ৩২৫ ধারায় এটি একটি মামলা হয়েছিল। সেই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow