বগুড়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপি নেতাদের হাতাহাতি

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যান দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিন মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত অন্য জ্যেষ্ঠ নেতারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে জেলা বিএনপি সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে

বগুড়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপি নেতাদের হাতাহাতি

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যান দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিন মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত অন্য জ্যেষ্ঠ নেতারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে জেলা বিএনপি সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এমন একটি গুরুত্বপূর্ণ আসনে দলের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিনে শীর্ষ নেতাদের এই কোন্দল স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার সময় জেলা ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এল.বি/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow