বগুড়ায় যাত্রীবেশে ছিনতাই, ইজিবাইক চালক অচেতন

বগুড়ার শেরপুরে যাত্রীবেশে তিন ছিনতাইকারী এক ইজিবাইক চালককে মারধর ও অচেতন করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় শেরপুর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল ওহাব রুবেল। এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার গোপালপুর এলাকার একটি ফাঁকা রাস্তায় এই ঘটনা ঘটে। আহত চালক আব্দুল ওহাব রুবেল (৩৫) উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রামের মোঃ সামছুল আলমের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, রুবেল গত তিন বছর ধরে নিজের ব্যাটারিচালিত ইজিবাইকটি ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি ইজিবাইকটি ভাড়া করেন। তারা গোপালপুর যাওয়ার কথা বলে গাড়িতে ওঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে গোপালপুর এলাকার নির্জন ফাঁকা রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা সুকৌশলে পেছন থেকে রুবেলের ঘাড়ের নিচে ও মাথায় আঘাত করে। এতে তিনি তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান। এই সুযোগে ছিনতাইকারীরা তার ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে অন্য এক ইজিবাইক চালক রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দ

বগুড়ায় যাত্রীবেশে ছিনতাই, ইজিবাইক চালক অচেতন

বগুড়ার শেরপুরে যাত্রীবেশে তিন ছিনতাইকারী এক ইজিবাইক চালককে মারধর ও অচেতন করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় শেরপুর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল ওহাব রুবেল। এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার গোপালপুর এলাকার একটি ফাঁকা রাস্তায় এই ঘটনা ঘটে। আহত চালক আব্দুল ওহাব রুবেল (৩৫) উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রামের মোঃ সামছুল আলমের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রুবেল গত তিন বছর ধরে নিজের ব্যাটারিচালিত ইজিবাইকটি ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি ইজিবাইকটি ভাড়া করেন। তারা গোপালপুর যাওয়ার কথা বলে গাড়িতে ওঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে গোপালপুর এলাকার নির্জন ফাঁকা রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা সুকৌশলে পেছন থেকে রুবেলের ঘাড়ের নিচে ও মাথায় আঘাত করে। এতে তিনি তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান। এই সুযোগে ছিনতাইকারীরা তার ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে অন্য এক ইজিবাইক চালক রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow