বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে রফিকুল ইসলাম (৩৬) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবদল ও শ্রমিক দল নেতার দায়ের করা পৃথক দুটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (০১ আগস্ট) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলী প্রামানিকের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।  মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  এছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরস

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে রফিকুল ইসলাম (৩৬) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবদল ও শ্রমিক দল নেতার দায়ের করা পৃথক দুটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (০১ আগস্ট) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলী প্রামানিকের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।  মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  এছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এসব মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে যুবলীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।  ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow