বগুড়ায় সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬
বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমার বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামের এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ। নিহত মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত আবদুল মান্নান প্রামাণিকের ছেলে। আটক ব্যক্তিরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভ গাছা এলাকার মৃত আসাদুজ্জামান খানের দুই ছেলে মো. হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫)। বাকি চারজন সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া এলাকার অধিবাসী মৃত দুদু সরকারের ছেলে মো. মিন্টু সরকার (৫৬), মো. মোখলেছুর রহমানের ছেলে মো. সুজন মন্ডল (৩২), মৃত ময়েজ মণ্ডলের ছেলে মো. মোখলেছুর রহমান (৫৫) এবং মো. ইলিয়াস সরকারের ছেলে মো. সোহেল সরকার (৩৫)। জানা গেছে, কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত আটটার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন মোসলেম উদ্দিন। পথে নান্টু সরকারের নেতৃত্বে একদল ল
বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমার বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামের এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ। নিহত মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত আবদুল মান্নান প্রামাণিকের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভ গাছা এলাকার মৃত আসাদুজ্জামান খানের দুই ছেলে মো. হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫)। বাকি চারজন সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া এলাকার অধিবাসী মৃত দুদু সরকারের ছেলে মো. মিন্টু সরকার (৫৬), মো. মোখলেছুর রহমানের ছেলে মো. সুজন মন্ডল (৩২), মৃত ময়েজ মণ্ডলের ছেলে মো. মোখলেছুর রহমান (৫৫) এবং মো. ইলিয়াস সরকারের ছেলে মো. সোহেল সরকার (৩৫)।
জানা গেছে, কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত আটটার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন মোসলেম উদ্দিন। পথে নান্টু সরকারের নেতৃত্বে একদল লোক তার পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত একটার দিকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, আমার ভাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রিকে কেন্দ্র করে নান্টু সরকারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন বিরোধ ছিল। সেই জেরেই একা পেয়ে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এল.বি/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?