বগুড়ায় স্বামীর পর স্ত্রীর আত্মহত্যা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্বামীর মৃত্যুর শোক ও পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে রত্না রানী সরকার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহত রত্না রানী শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রতন সরকারের স্ত্রী এবং দুলাল চন্দ্র সরকারের মেয়ে। জানা গেছে, রত্নার সঙ্গে স্বামী রতনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। কলহের জেরে এপ্রিলে রত্নার স্বামী গ্যাস ট্যাবলেট খায়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর এই আকস্মিক মৃত্যুর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রত্না। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ মে) রাত ১০টায় রত্না রানী নিজের ঘরে গ্যাস ট্যাবলেট খায়। বুঝতে পেরে পরিবারের লোকজন প্রথমে স্থানীয় গাংনগর বাজারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মারা যান। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সারোয়ার পারভেজ বলেন, অপমৃত্যু মামলা হয়েছ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্বামীর মৃত্যুর শোক ও পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে রত্না রানী সরকার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত রত্না রানী শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রতন সরকারের স্ত্রী এবং দুলাল চন্দ্র সরকারের মেয়ে।
জানা গেছে, রত্নার সঙ্গে স্বামী রতনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। কলহের জেরে এপ্রিলে রত্নার স্বামী গ্যাস ট্যাবলেট খায়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর এই আকস্মিক মৃত্যুর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রত্না।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ মে) রাত ১০টায় রত্না রানী নিজের ঘরে গ্যাস ট্যাবলেট খায়। বুঝতে পেরে পরিবারের লোকজন প্রথমে স্থানীয় গাংনগর বাজারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মারা যান।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সারোয়ার পারভেজ বলেন, অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এল.বি/এএইচ/জেআইএম
What's Your Reaction?