বগুড়ায় হামের সংক্রমণে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৪৩
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত এক সপ্তাহে হামের সংক্রমণে জেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ১৮ জন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ প্রায় ৩ লাখ হাম-রুবেলার টিকা সংগ্রহ করেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত জেলায় ৯০ শিশুকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৬ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশু চিকিৎসাধীন রয়েছে। বাকি ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মৃত দুই শিশুর পরিচয় পাওয়া গেছে। তারা হলো— শেরপুর উপজেলার ১০ মাস বয়সী হোমায়রা এবং একই উপজেলার ৮ মাস বয়সী রাশমিকা। গত ৩০ ও ৩১ মার্চ শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের ল্যাব রিপোর্ট এখনও হাতে না এলেও ক্লিনিক্যালি তারা হামের উপসর্গযুক্ত ছিল। বগুড়ায় টিকার সংকট মেটাতে শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ২ লাখ ৯০ হাজার ডোজ
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত এক সপ্তাহে হামের সংক্রমণে জেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ১৮ জন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ প্রায় ৩ লাখ হাম-রুবেলার টিকা সংগ্রহ করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত জেলায় ৯০ শিশুকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৬ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশু চিকিৎসাধীন রয়েছে। বাকি ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
মৃত দুই শিশুর পরিচয় পাওয়া গেছে। তারা হলো— শেরপুর উপজেলার ১০ মাস বয়সী হোমায়রা এবং একই উপজেলার ৮ মাস বয়সী রাশমিকা। গত ৩০ ও ৩১ মার্চ শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের ল্যাব রিপোর্ট এখনও হাতে না এলেও ক্লিনিক্যালি তারা হামের উপসর্গযুক্ত ছিল।
বগুড়ায় টিকার সংকট মেটাতে শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ২ লাখ ৯০ হাজার ডোজ টিকা জেলায় পৌঁছেছে। এর আগে স্টকে ছিল মাত্র ৬ হাজার ৪০০ ডোজ।
জেলা সিভিল সার্জন ডা. খুরশিদ আলম জানান, দেশে ১৮টি জেলার ৩০টি উপজেলাকে ইতোমধ্যে হামের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা ২১ এপ্রিল পর্যন্ত চলবে।
সিভিল সার্জন আরও জানান, বগুড়ায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন। বর্তমানে আমাদের কাছে প্রায় ৩ লাখ টিকা থাকলেও ক্যাম্পেইন সফল করতে আরও টিকার প্রয়োজন রয়েছে।
৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি চললেও চলতি মাসের যে কোনো সময় বড় পরিসরে বিশেষ ক্যাম্পেইন শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
What's Your Reaction?