বগুড়ায় ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি-বিক্ষোভ
৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি পালন করছেন তারা। রোববার (৭ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। পাশাপাশি আজ বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন আন্দোলনরত চিকিৎসকরা। আন্দোলনকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- ১. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের বিতর্কিত নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল। ২. বিএমইউ ও বিসিপিএস-এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা। ৩. নতুন পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা ও প্রতি মাসে তা যথাসময়ে প্রদান। ৪. অবিলম্বে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন। ৫. বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ
৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি পালন করছেন তারা।
রোববার (৭ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। পাশাপাশি আজ বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন আন্দোলনরত চিকিৎসকরা।
আন্দোলনকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-
১. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের বিতর্কিত নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল।
২. বিএমইউ ও বিসিপিএস-এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা।
৩. নতুন পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা ও প্রতি মাসে তা যথাসময়ে প্রদান।
৪. অবিলম্বে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন।
৫. বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের চেয়ে ২ বছর বাড়িয়ে ৩৪ বছর করা।
৬. শ্রম আইন ২০০৬-এর যথাযথ প্রয়োগের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা।
মানববন্ধনে শজিমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি নিয়ামুল বলেন, আজকে এই ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শুধু আমরাই মাঠে নামি নাই, সারা বাংলাদেশের সকল মেডিকেলের সকল ইন্টার্ন একসঙ্গে কর্মবিরতিতে গিয়েছেন। আমাদের ভাতা ৩০ হাজার টাকায় এবং মিড লেভেল ট্রেইনি ডাক্তারদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করাসহ স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং প্রশাসনকে দ্রুত এগুলো বাস্তবায়ন করতে হবে।
আন্দোলনে অংশ নিয়ে ইন্টার্ন চিকিৎসক উপমা বলেন, আমাদের পেশাটি সেবামূলক, আমরা বারবার রাস্তায় নেমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চাই না। হাসপাতালে যেকোনো রোগীর ক্ষেত্রে ফার্স্ট ডিফেন্স হিসেবে আমরাই প্রথম চিকিৎসাসেবা দিই। কিন্তু দুঃখজনকভাবে প্রতিনিয়ত দেশের কোনো না কোনো মেডিকেল কলেজে আমরাই হামলার শিকার হচ্ছি। চিকিৎসকদের সুরক্ষায় এখন পর্যন্ত কোনো কার্যকর নিরাপত্তা আইন করা হয়নি।
পরবর্তী কর্মসূচির বিষয়ে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাফিউন জান্নাত জানান, আপাতত তাদের এই কর্মবিরতি ও আন্দোলন বহাল থাকছে। যদি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো মেনে না নেয়, তবে দেশব্যাপী সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এল.বি/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?