বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল। শনিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এহতেশামুল হক এবং ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, এই দুই নেতার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী এহতেশামুল হক (শিমুল) ফেসবুকে বঙ্গবন্ধুর একটি ছবি শেয়ার দিয়ে ‘বিনম্র শ্রদ্ধা হে মহানায়ক’ লিখে পোস্ট দেন। অন্যদিকে সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার একটি পত্রিকায় ছাপানো বঙ্গবন্ধুর ছবির সামনে নিজের স্যালুট দেওয়া ছবি শেয়ার করে লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা মহানায়ক’। এরপর আজ তাদের অব্যাহতি দেওয়া হলো।

বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এহতেশামুল হক এবং ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, এই দুই নেতার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী এহতেশামুল হক (শিমুল) ফেসবুকে বঙ্গবন্ধুর একটি ছবি শেয়ার দিয়ে ‘বিনম্র শ্রদ্ধা হে মহানায়ক’ লিখে পোস্ট দেন। অন্যদিকে সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার একটি পত্রিকায় ছাপানো বঙ্গবন্ধুর ছবির সামনে নিজের স্যালুট দেওয়া ছবি শেয়ার করে লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা মহানায়ক’। এরপর আজ তাদের অব্যাহতি দেওয়া হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow