বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সৈকত থেকে শাহাবুদ্দিন নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত শাহাবুদ্দিন (৫৫) লক্ষ্মীপুর জেলার রায়পুর গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন গঙ্গামতি এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে একটি ট্রলারযোগে গভীর সমুদ্রে যান ৬ জন জেলে। ওইদিন সকাল ১০টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি। এ সময় উত্তাল ঢেউয়ের আঘাতে শাহাবুদ্দিন ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি। ওইদিন নিখোঁজের ঘটনায় মহিপুর থানায় একটি জিডি করেন ট্রলার মালিক জালাল বিশ্বাস। দুদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় লেম্বুরবন সংলগ্ন সৈকতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাব

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সৈকত থেকে শাহাবুদ্দিন নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 
নিহত শাহাবুদ্দিন (৫৫) লক্ষ্মীপুর জেলার রায়পুর গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন গঙ্গামতি এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে একটি ট্রলারযোগে গভীর সমুদ্রে যান ৬ জন জেলে। ওইদিন সকাল ১০টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি। এ সময় উত্তাল ঢেউয়ের আঘাতে শাহাবুদ্দিন ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান।

ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি। ওইদিন নিখোঁজের ঘটনায় মহিপুর থানায় একটি জিডি করেন ট্রলার মালিক জালাল বিশ্বাস। দুদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় লেম্বুরবন সংলগ্ন সৈকতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিনের মরদেহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow