বছরে ১২ লাখের অধিক বিদেশ গমনেচ্ছুকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

প্রতিবছর ১২ লাখের অধিক বিদেশ গমনেচ্ছুকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব কর্মীর অধিকাংশই বিদেশগামী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সের বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। আরও পড়ুন মন্ত্রীদের স্পিকার / সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে যশোর-৬ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মো. মোক্তার আলীর টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।   আরও পড়ুন জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশব্যাপী ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে

বছরে ১২ লাখের অধিক বিদেশ গমনেচ্ছুকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

প্রতিবছর ১২ লাখের অধিক বিদেশ গমনেচ্ছুকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসব কর্মীর অধিকাংশই বিদেশগামী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সের বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে যশোর-৬ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মো. মোক্তার আলীর টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।  

আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশব্যাপী ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘ মেয়াদি ট্রেড/কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এমওএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow