বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাব্বি তার মা মনিকা বেগমসহ আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে তেঁতুলিয়া গ্রামের মাঠে মরিচ ক্ষেতে কাজ করছিল। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। একইসঙ্গে বজ্রাঘাতে তার মা মনিকা বেগম গুরুতর আহত হন। পরে মাঠে থাকা অন্য শ্রমিক ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা
বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাব্বি তার মা মনিকা বেগমসহ আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে তেঁতুলিয়া গ্রামের মাঠে মরিচ ক্ষেতে কাজ করছিল। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। একইসঙ্গে বজ্রাঘাতে তার মা মনিকা বেগম গুরুতর আহত হন। পরে মাঠে থাকা অন্য শ্রমিক ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow