মেট্রোরেল নিয়ে এআই-নির্মিত বিভ্রান্তিকর ছবি ছড়ানো হয়েছে
মেট্রোরেল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্যকে ‘সম্পূর্ণ অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। শনিবার (৩০ মে) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল। আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি। বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রোরেলের যাত্রীরা যে লিফট ব্যবহার করেন সেটি অচল করে দেওয়া হয়েছে— বলে যে বিভ্রান্তিকর পোস্ট করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য। আরও পড়ুনমেট্রো স্টেশনের পাশে ঈদের পরের দিনও দুর্গন্ধ, পড়ে ছিল বর্জ্য সড়কে বর্জ্য পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ২ কর্মকর্তা বরখাস্ত ত
মেট্রোরেল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্যকে ‘সম্পূর্ণ অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
শনিবার (৩০ মে) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল। আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি। বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রোরেলের যাত্রীরা যে লিফট ব্যবহার করেন সেটি অচল করে দেওয়া হয়েছে— বলে যে বিভ্রান্তিকর পোস্ট করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য।
আরও পড়ুন
মেট্রো স্টেশনের পাশে ঈদের পরের দিনও দুর্গন্ধ, পড়ে ছিল বর্জ্য
সড়কে বর্জ্য পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ২ কর্মকর্তা বরখাস্ত
তিনি বলেন, আপনারা নিজ চোখে গিয়ে দেখতে পারবেন ঢাকা মেট্রোরেলের বর্তমান অবস্থা কী।
সংবাদ সম্মেলনে প্রশাসক ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রমেরও হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঈদের তিন দিনে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৮ হাজার ৩৪৪ টন কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।
দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে এক প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গিয়েছেন সেখানে কিছু বর্জ্য ছিল। তবে সেটি কোরবানির বর্জ্য নয়, গৃহস্থালি বর্জ্য ছিল। এ কারণে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় আগামীকাল থেকে মশকবিরোধী অভিযানও শুরু হবে।
এমএএস/কেএসআর
What's Your Reaction?