বজ্রপাতে প্রাণ গেল কোরআনে হাফেজার
চট্টগ্রামের লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে এক কোরআনে হাফেজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর আনুমানিক ২.৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ওই হাফেজার নাম লিমা আক্তার (১৮)। সে উপজেলার হাজির হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুর রব হাওলাদার বাড়ির ইউসুফ আলী খোকনের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে গুঁড়িগুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খেত থেকে সয়াবিন আনতে গেলে হঠাৎ বজ্রপাতের আঘাতে পুরো শরীর ধোঁয়ার মতো হয়ে যায়। ঐ সময় আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে ওখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আপেল মাহমুদ হাফেজা লিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পবিত্র কোরআনের হাফেজার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রামের লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে এক কোরআনে হাফেজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর আনুমানিক ২.৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ওই হাফেজার নাম লিমা আক্তার (১৮)। সে উপজেলার হাজির হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুর রব হাওলাদার বাড়ির ইউসুফ আলী খোকনের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে গুঁড়িগুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খেত থেকে সয়াবিন আনতে গেলে হঠাৎ বজ্রপাতের আঘাতে পুরো শরীর ধোঁয়ার মতো হয়ে যায়। ঐ সময় আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে ওখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আপেল মাহমুদ হাফেজা লিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পবিত্র কোরআনের হাফেজার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?