বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় (৩০) ও রামেশ্বরপাড়া গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব (৫৫)। জানা গেছে, তারা সকালে পাশের ছোট শালমারা বিলে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরা অবস্থায় দুপুরে হঠাৎ করে ওই এলাকায় পরপর কয়েকটি বজ্রপাত হয়। এতে কয়েকজন আহত হন। তাদেরকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিলন ও আবু তালেব মারা যান। আহতদের মধ্যে গোল্ডেন মিয়া, তার স্ত্রী লিমা বেগম, মর্জিনা বেগম, জগদীশ রায়, সুবল, নিখিল, শামছুলসহ ১০ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতক্ষদর্শী উজ্জল মিয়া ও রাজু আহম্মেদ বলেন, আমরা বিলের ধারে মাছ ধরা দেখছিলাম। আকাশ ভালোই ছিল। দুপুরের মধ্যে হঠাৎ প্রচণ্ড বাতাস ও বজ্রপাত শুরু হয়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান কালবেলাকে বলেন, ঘটনাটি দুঃখজনক। আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় (৩০) ও রামেশ্বরপাড়া গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব (৫৫)।
জানা গেছে, তারা সকালে পাশের ছোট শালমারা বিলে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরা অবস্থায় দুপুরে হঠাৎ করে ওই এলাকায় পরপর কয়েকটি বজ্রপাত হয়। এতে কয়েকজন আহত হন। তাদেরকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিলন ও আবু তালেব মারা যান।
আহতদের মধ্যে গোল্ডেন মিয়া, তার স্ত্রী লিমা বেগম, মর্জিনা বেগম, জগদীশ রায়, সুবল, নিখিল, শামছুলসহ ১০ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শী উজ্জল মিয়া ও রাজু আহম্মেদ বলেন, আমরা বিলের ধারে মাছ ধরা দেখছিলাম। আকাশ ভালোই ছিল। দুপুরের মধ্যে হঠাৎ প্রচণ্ড বাতাস ও বজ্রপাত শুরু হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান কালবেলাকে বলেন, ঘটনাটি দুঃখজনক। আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
What's Your Reaction?