বড় ভাইকে কুপিয়ে জখমের পরদিন ছোট ভাইয়ের ওপর হামলা

নাটোরের বাগাতিপাড়ায় পূর্বশত্রুতার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার পরদিন তার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টুনিপাড়া মসজিদের ইমাম আবুল খায়েরকে জুমার ইমামতি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরদিন শনিবার (০৭ মার্চ) রাতে তার ছোট ভাইয়ের ওপরও সশস্ত্র হামলা চালানো হয়। আহত আবুল খায়ের ও ইয়াকুব উপজেলার পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে ইমাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার এক দিন পর শনিবার রাত ৮টার দিকে আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব আলীর ওপর রাস্তায় হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলীকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্

বড় ভাইকে কুপিয়ে জখমের পরদিন ছোট ভাইয়ের ওপর হামলা

নাটোরের বাগাতিপাড়ায় পূর্বশত্রুতার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার পরদিন তার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টুনিপাড়া মসজিদের ইমাম আবুল খায়েরকে জুমার ইমামতি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরদিন শনিবার (০৭ মার্চ) রাতে তার ছোট ভাইয়ের ওপরও সশস্ত্র হামলা চালানো হয়।

আহত আবুল খায়ের ও ইয়াকুব উপজেলার পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে ইমাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার এক দিন পর শনিবার রাত ৮টার দিকে আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব আলীর ওপর রাস্তায় হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলীকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ইয়াকুব আলীর অভিযোগ, হামলাকারীদের মধ্যে মিরাজ, তার ছেলে মেহেদী, সাইফুলসহ কয়েকজন ছিলেন। তারা আগের দিন তার বড় ভাই ওপর হামলায় জড়িত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজিবুর রহমান বলেন, রোগীর অবস্থা খুব খারাপ হওয়ায় উনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে।

বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লার সাবেক কমিশনার মহসিন আলি বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

বাগাতিপাড়া মডেল ওসি মনজুরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow