বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন
স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের পর মাদরাসার শিক্ষকদেরও বদলির পথ খুলেছে। মাদরাসা বোর্ডের অধীন সারা দেশের মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ অনুমোদন দেওয়া হয়। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আরও পড়ুনকর্মজীবনে শিক্ষকদের তিনবার বদলির সুযোগ, নীতিমালা জারি শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, শিক্ষকদের কষ্ট লাঘবে বদলি প্রক্রিয়া সহজ করতে একটি নীতিমালা করা হয়েছে। সেটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু হবে। মেমিস সফটওয়্যারের কাজ না হলে নতুন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হবে। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকরা এ সফটওয়্যারের আওতায় আসছেন। স্কুল-কলেজের শিক্ষকদের মতো মাদরাসা শিক্ষকরাও বদলি নীতিমালা অনুযায়ী- একজন শিক্ষক তার কর্মজীবনে তিনবার বদলি হতে পারবেন। তবে বদলি হতে নিজ নিজ প্রতিষ্ঠানের কমিটির অনুমোদন লাগবে। এএএইচ/কেএসআর
স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের পর মাদরাসার শিক্ষকদেরও বদলির পথ খুলেছে। মাদরাসা বোর্ডের অধীন সারা দেশের মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ অনুমোদন দেওয়া হয়। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
আরও পড়ুন
কর্মজীবনে শিক্ষকদের তিনবার বদলির সুযোগ, নীতিমালা জারি
শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, শিক্ষকদের কষ্ট লাঘবে বদলি প্রক্রিয়া সহজ করতে একটি নীতিমালা করা হয়েছে। সেটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু হবে। মেমিস সফটওয়্যারের কাজ না হলে নতুন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হবে।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকরা এ সফটওয়্যারের আওতায় আসছেন। স্কুল-কলেজের শিক্ষকদের মতো মাদরাসা শিক্ষকরাও বদলি নীতিমালা অনুযায়ী- একজন শিক্ষক তার কর্মজীবনে তিনবার বদলি হতে পারবেন। তবে বদলি হতে নিজ নিজ প্রতিষ্ঠানের কমিটির অনুমোদন লাগবে।
এএএইচ/কেএসআর
What's Your Reaction?