বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোখলেছুর রহমান, সদর বিট কর্মকর্তা আক্তার হোসেনসহ ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার আবদার তেলিহাটি মৌজায় এ ঘটনা ঘটে। বন বিভাগের কর্মকর্তারা জানান, বনের জমি দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে শ্রীপুর রেঞ্জের একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যায়। এ সময় দখলদারদের বাধার মুখে পড়েন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পরে দুলাল ও আরমানের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ সময় উচ্ছেদ কাজে ব্যবহৃত শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয় বলে জানিয়েছে বন বিভাগ। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোখলেছুর রহমান, সদর বিট কর্মকর্তা আক্তার হোসেনসহ ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার আবদার তেলিহাটি মৌজায় এ ঘটনা ঘটে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বনের জমি দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে শ্রীপুর রেঞ্জের একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যায়। এ সময় দখলদারদের বাধার মুখে পড়েন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পরে দুলাল ও আরমানের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ সময় উচ্ছেদ কাজে ব্যবহৃত শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয় বলে জানিয়েছে বন বিভাগ। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন কুমার মালাকার জানান, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow