বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবেরের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় বনের মধ্যে হরিণ শিকারিদের দেখতে পান তারা। বনরক্ষীদের দেখে শিকারিরা তাদের ট্রলারে উঠে দ্রুত লোকালয়ের দিকে পালাতে থাকেন। বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের পিছু ধাওয়া করেন। শিকারিরা লোকালয়ের কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা কুদ্দুস রাজা নামের একজনকে আটক করেন। তাকে নিয়ে আসার সময় ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা করেন দুর্বৃত্তরা। একপর্যায়ে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের ও বন বিভাগের নৌকা চালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করে শিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে যান তারা। পরে রাতে আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হ

বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবেরের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় বনের মধ্যে হরিণ শিকারিদের দেখতে পান তারা।

বনরক্ষীদের দেখে শিকারিরা তাদের ট্রলারে উঠে দ্রুত লোকালয়ের দিকে পালাতে থাকেন। বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের পিছু ধাওয়া করেন। শিকারিরা লোকালয়ের কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা কুদ্দুস রাজা নামের একজনকে আটক করেন। তাকে নিয়ে আসার সময় ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা করেন দুর্বৃত্তরা।

একপর্যায়ে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের ও বন বিভাগের নৌকা চালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করে শিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে যান তারা। পরে রাতে আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাহিদ ফরাজী/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow