বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬
গাজীপুরের শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বনবিভাগের অধীন দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকসহ ১৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার উচ্ছেদ অভিযানে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ ও গাড়িচালক সোহেলসহ ১৬ জন।
শ্রীপুর রেঞ্জের অধীন সাতখামাইর বিটের বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ২ নম্বর খতিয়ান ভুক্ত বনভিাগের জমি দখল করে ঘর তুলছিলেন স্থানীয় দুলাল ও আরমান। মঙ্গলবার সকালে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে বনবিভাগের প্রায় ২০/২৫ জন কর্মকর্তা-কর্মচারী ও হাজিরাভিত্তিক শ্রমিক নিয়ে ওই জমি উদ্ধারে যান। বেলা সাড়ে ১১টার দিকে দখলদার দুলাল ও আরমান উচ্ছেদে বাধা দেয়। এসময় নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বনবিভ
গাজীপুরের শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বনবিভাগের অধীন দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকসহ ১৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার উচ্ছেদ অভিযানে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ ও গাড়িচালক সোহেলসহ ১৬ জন।
শ্রীপুর রেঞ্জের অধীন সাতখামাইর বিটের বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ২ নম্বর খতিয়ান ভুক্ত বনভিাগের জমি দখল করে ঘর তুলছিলেন স্থানীয় দুলাল ও আরমান। মঙ্গলবার সকালে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে বনবিভাগের প্রায় ২০/২৫ জন কর্মকর্তা-কর্মচারী ও হাজিরাভিত্তিক শ্রমিক নিয়ে ওই জমি উদ্ধারে যান। বেলা সাড়ে ১১টার দিকে দখলদার দুলাল ও আরমান উচ্ছেদে বাধা দেয়। এসময় নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বনবিভাগের দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে রেঞ্জ কর্মকর্তা ও সদর বিট কর্মকর্তাসহ ১৬ জন আহত হয়েছে। উচ্ছেদে ব্যবহার করা শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন কুমার মালাকার বলেন, আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা ও সদর বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ওসি শাহীনুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।