বনের নিভৃত ছায়ায় লুকিয়ে থাকা ফল হরিনা
এক সময় গ্রামাঞ্চলের ঝোপঝাড়, বাঁশঝাড়, পথের ধারে, বনাঞ্চলে কিংবা বাড়ির পাশের পতিত জায়গায় দেখা মিলত হরিনা বা ছাগল লাদি গাছের। বর্ষা মৌসুমের আগে থোকায় থোকায় ধরা ছোট ছোট ফল ঘিরে শিশু-কিশোরদের ছিল আলাদা উচ্ছ্বাস। তবে সময়ের পরিবর্তনে ও বনাঞ্চল উজাড় এবং প্রকৃতির প্রতি অবহেলাজনিত কারণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পরিচিত এই দেশীয় বুনো ফল গাছটি। জানা গেছে, হরিনা বা ছাগল লাদি একটি দেশীয় গাছ। এর বৈজ্ঞানিক নাম লেপিসান্থেস রুবিগিনোসা। এর ইংরেজি নাম রাস্টি স্যাপিন্ডাস বা ফ্যামিলি-সাপিন্ডাসি। উদ্ভিদটি লিচু পরিবারের একটি উদ্ভিদ। কাকফল, কাকজাম, খেজুর জাম, হামজাম, ছাগলবড়ই, নাদি, হরিনাসহ আরও নানা আঞ্চলিক নামে এটি পরিচিত। এপ্রিলের শেষদিকে এ গাছে ফল ধরে। কাঁচা অবস্থায় এর ফল সবুজ, পরে লালচে হয়ে পুরোপুরি পরিপক্ব হলে কালো রং ধারণ করে। ফলগুলো ছোট ছোট থোকায় থোকায় ধরে এবং দেখতে অনেকটা ছোট আকারের কালোজামের মতো। এর স্বাদও বেশ। ফলে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি এবং আয়রন। এছাড়া এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বা
এক সময় গ্রামাঞ্চলের ঝোপঝাড়, বাঁশঝাড়, পথের ধারে, বনাঞ্চলে কিংবা বাড়ির পাশের পতিত জায়গায় দেখা মিলত হরিনা বা ছাগল লাদি গাছের। বর্ষা মৌসুমের আগে থোকায় থোকায় ধরা ছোট ছোট ফল ঘিরে শিশু-কিশোরদের ছিল আলাদা উচ্ছ্বাস।
তবে সময়ের পরিবর্তনে ও বনাঞ্চল উজাড় এবং প্রকৃতির প্রতি অবহেলাজনিত কারণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পরিচিত এই দেশীয় বুনো ফল গাছটি।
জানা গেছে, হরিনা বা ছাগল লাদি একটি দেশীয় গাছ। এর বৈজ্ঞানিক নাম লেপিসান্থেস রুবিগিনোসা। এর ইংরেজি নাম রাস্টি স্যাপিন্ডাস বা ফ্যামিলি-সাপিন্ডাসি।
উদ্ভিদটি লিচু পরিবারের একটি উদ্ভিদ। কাকফল, কাকজাম, খেজুর জাম, হামজাম, ছাগলবড়ই, নাদি, হরিনাসহ আরও নানা আঞ্চলিক নামে এটি পরিচিত।
এপ্রিলের শেষদিকে এ গাছে ফল ধরে। কাঁচা অবস্থায় এর ফল সবুজ, পরে লালচে হয়ে পুরোপুরি পরিপক্ব হলে কালো রং ধারণ করে। ফলগুলো ছোট ছোট থোকায় থোকায় ধরে এবং দেখতে অনেকটা ছোট আকারের কালোজামের মতো। এর স্বাদও বেশ।
ফলে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি এবং আয়রন। এছাড়া এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এছাড়াও এ বুনো ফলের রয়েছে ভেষজ গুণাগুণ। মুখের ঘা ও জিভের রোগ নিরাময়ে এর পাকা ফল বেশ কার্যকরী। এ ফল শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়ক। এছাড়া হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ উপকারী।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আগে বাড়িঘরের আশপাশের ঝোপঝাড় বা জঙ্গলে স্বাভাবিকভাবেই এ গাছ জন্মাত। এছাড়াও সড়কের পাশে, বিভিন্ন জলাশয়ের পাড়ে এ গাছ এমনিতেই জন্মাত। তবে বর্তমানে বসতবাড়ি সম্প্রসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং নির্বিচারে বনাঞ্চল উজাড়ের ফলে এ গাছটি এখন আর আগের মতো চোখে পড়ে না। উদ্ভিদটি এ উপজেলা থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, হরিনা গাছের মতো দেশীয় বিলুপ্তপ্রায় ফল গাছ ও ভেষজ উদ্ভিদ সংরক্ষণে উদ্যোগ না নিলে ভবিষ্যতে এসব গাছ কেবল স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে যাবে। এতে প্রকৃতি তার ভারসাম্য হারাবে এবং মানুষ হারাবে ভেষজ চিকিৎসার উপাদান ও পুষ্টি গুণ গ্রহণের সুযোগ।
উপজেলার শশীদল ইউনিয়নের প্রবীণ বাসিন্দা মো. ইয়াকুব মুনসী বলেন, ছোটবেলায় আমরা দল বেঁধে এ ফল পারতাম। এই ফলটি আধাপাকা অবস্থা একটু কস লাগলেও পাকা ফলটিতে অন্যরকম একটা স্বাদ আছে। এ ফলটি কোন গাছে পেকেছে তা আমরা খুঁজে খুঁজে বের করতাম। এখন অবশ্য এই ফলটি তেমন একটা চোখে পড়ে না। এখনকার ছেলেমেয়েরা এই ফলটির নামও জানে না।
উপজেলার মালাপাড়া ইউনিয়নের প্রবীণ বাসিন্দা মন্তাজ সরকার বলেন, ছোটবেলায় আমাদের বাড়ির আশপাশে কয়েকটি গাছ ছিল, দিন দিন বাড়ি বৃদ্ধি পাওয়ায় এসব কেটে ফেলা হয়েছে। সে সময় আমরা এ গাছের ফল পাকলে গাছ থেকে পেরে খেতাম। পাকা ফল বেশ মিষ্টি ও সুস্বাদু। সে সময় এই গাছ যত্রতত্র দেখা যেত। এখন এ গাছ তেমন একটা দেখা যায় না।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মোহাম্মদ সোহেল রানা কালবেলাকে বলেন, দেশীয় উদ্ভিদ হরিনা বা ছাগল লাদি ফলের কিছু ভেষজ গুণ রয়েছে। এছাড়া মুখের ঘা ও দুর্বলতা কমাতেও লোকজভাবে এটি ব্যবহারের প্রচলন রয়েছে। তবে এখন গাছ কমে যাওয়ায় নতুন প্রজন্ম বুনো এ ফল থেকে দূর সরে যাচ্ছে।
তিনি আরও বলেন, ছাগল লাদি গাছের মতো আরও কিছু উদ্ভিদ আমাদের প্রকৃতি থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। এতে আমাদের প্রকৃতি দিন দিন স্বয়ংসম্পূর্ণতা হারাচ্ছে, পাশাপাশি এতে আমাদের প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। প্রকৃতিকে স্বনির্ভর রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত।
What's Your Reaction?