বন্দরে মেয়াদোত্তীর্ণ ৯১ টন এনার্জি ড্রিংক-শ্যাম্পু ধ্বংস করা হবে
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পাঁচটি কনটেইনারে পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ৯১ টন এনার্জি ড্রিংক ও শ্যাম্পু ধ্বংসের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করা এসব পণ্য নানা জটিলতায় খালাস না নেওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির সিদ্ধান্তে বৃহস্পতিবার (৬ আগস্ট) কাস্টমসের অকশন শেডে দুই লটে থাকা পাঁচটি কনটেইনারের পণ্য ধ্বংস করা হবে। এবার পণ্যগুলো বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে ধ্বংস করা হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী ধ্বংস কমিটির সভায় পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো কার্যক্রম কাস্টমসের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ধ্বংস কার্যক্রমে সহায়তা করছে চট্টগ্রাম কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম করপোরেশন। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পণ্য ধ্বংসের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এমআরএএইচ/এমকেআর
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পাঁচটি কনটেইনারে পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ৯১ টন এনার্জি ড্রিংক ও শ্যাম্পু ধ্বংসের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করা এসব পণ্য নানা জটিলতায় খালাস না নেওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির সিদ্ধান্তে বৃহস্পতিবার (৬ আগস্ট) কাস্টমসের অকশন শেডে দুই লটে থাকা পাঁচটি কনটেইনারের পণ্য ধ্বংস করা হবে। এবার পণ্যগুলো বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে ধ্বংস করা হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী ধ্বংস কমিটির সভায় পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো কার্যক্রম কাস্টমসের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ধ্বংস কার্যক্রমে সহায়তা করছে চট্টগ্রাম কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম করপোরেশন।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পণ্য ধ্বংসের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?