বন্ধ গোডাউনে মিলল ক্ষতবিক্ষত মরদেহ, আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইলে অবস্থিত ‘প্যারাডাইস কেবলস লিমিটেডের একটি বন্ধ গোডাউন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহে কারখানার ভেতর থেকে দুজনকে আটক করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১টা দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আটক দুজন হলেন- পারভেজ (২৫) ও পিয়াস (৩০)। ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক পুলিশ জানায়, গোডাউনের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। পরে পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে গোডাউনে প্রবেশকে কেন্দ্র করে ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কারখানার ভেতর থেকে দু

বন্ধ গোডাউনে মিলল ক্ষতবিক্ষত মরদেহ, আটক ২
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইলে অবস্থিত ‘প্যারাডাইস কেবলস লিমিটেডের একটি বন্ধ গোডাউন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহে কারখানার ভেতর থেকে দুজনকে আটক করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১টা দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আটক দুজন হলেন- পারভেজ (২৫) ও পিয়াস (৩০)। ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক পুলিশ জানায়, গোডাউনের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। পরে পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে গোডাউনে প্রবেশকে কেন্দ্র করে ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কারখানার ভেতর থেকে দুজনকে আটক করা হয়েছে। ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow