বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে বিলে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর অন্তর ম্রং নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। আরও পড়ুন বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনজন বন্ধুর সঙ্গে গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে যান অন্তর ম্রং। লাফ দেওয়ার পর অন্তর ম্রং আর পানির ওপর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। শনিবার রাত রাত ১১টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও অন্তর ম্রং এর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা হাওদা বিলের ব্রিজের নিচ থেকে অন্তর ম্রং’র মরদেহ উদ্ধার করে। মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন বলেন, হাওদা বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া অন্তর ম্রংয়ের মরদ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে বিলে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর অন্তর ম্রং নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনজন বন্ধুর সঙ্গে গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে যান অন্তর ম্রং। লাফ দেওয়ার পর অন্তর ম্রং আর পানির ওপর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। শনিবার রাত রাত ১১টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও অন্তর ম্রং এর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা হাওদা বিলের ব্রিজের নিচ থেকে অন্তর ম্রং’র মরদেহ উদ্ধার করে।

মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন বলেন, হাওদা বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া অন্তর ম্রংয়ের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow