বন্ধুদের হাতে বন্ধু নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় বৈশাখী মেলায় বন্ধুদের আড্ডাকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ হারিয়েছে সিয়াম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদুরবাড়ি হাই স্কুল মাঠে চলা বৈশাখী মেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় সিয়াম। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় সিয়ামকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহ ময়ন

বন্ধুদের হাতে বন্ধু নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় বৈশাখী মেলায় বন্ধুদের আড্ডাকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ হারিয়েছে সিয়াম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদুরবাড়ি হাই স্কুল মাঠে চলা বৈশাখী মেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় সিয়াম। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় সিয়ামকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow