বন্ধুর জুতা ধার নিয়ে অনুশীলন থেকে আজ ভারতীয় টেস্ট দলে, বুমরাহর বদলি কে এই আকিব নবি?
কারও পৌষ মাস, তো কারও সর্বনাশ। জাসপ্রিত বুমরাহর চোট ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে সেই ঘটনাই জীবনের সবচেয়ে বড় সুযোগ এনে দিল জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবির সামনে। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বুমরাহর বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেয়েছেন আকিব। এই সময়-এর প্রতিবেদন। পারভেজ রসুলের পর জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেলেন ২৯ বছরের এই পেসার। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, সংগ্রাম এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে অবশেষে তার সামনে খুলে গেল ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চের দরজা। অভাবের সংসার থেকে জাতীয় দলের দরজায় আকিবের বাড়ি জম্মু ও কাশ্মীরের বারামুলায়। তার বাবা গুলাম নবি দার পেশায় শিক্ষক। পরিবারের ইচ্ছা ছিল ছেলে ডাক্তার হবে। কিন্তু ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল আকিবের স্বপ্ন। অভাবের কারণে ক্রিকেট খেলা সহজ ছিল না। স্পাইক জুতা বা প্রয়োজনীয় সরঞ্জাম কেনার সামর্থ্য ছিল না পরিবারের। অনেক সময় বন্ধুদের কাছ থেকে জুতা ধার নিয়ে অনুশীলন করতে হয়েছে। পড়াশোনার জন্য ঘরে আটকে রাখলেও সুযোগ
কারও পৌষ মাস, তো কারও সর্বনাশ। জাসপ্রিত বুমরাহর চোট ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে সেই ঘটনাই জীবনের সবচেয়ে বড় সুযোগ এনে দিল জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবির সামনে। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বুমরাহর বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেয়েছেন আকিব। এই সময়-এর প্রতিবেদন।
পারভেজ রসুলের পর জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেলেন ২৯ বছরের এই পেসার। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, সংগ্রাম এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে অবশেষে তার সামনে খুলে গেল ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চের দরজা।
অভাবের সংসার থেকে জাতীয় দলের দরজায়
আকিবের বাড়ি জম্মু ও কাশ্মীরের বারামুলায়। তার বাবা গুলাম নবি দার পেশায় শিক্ষক। পরিবারের ইচ্ছা ছিল ছেলে ডাক্তার হবে। কিন্তু ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল আকিবের স্বপ্ন। অভাবের কারণে ক্রিকেট খেলা সহজ ছিল না। স্পাইক জুতা বা প্রয়োজনীয় সরঞ্জাম কেনার সামর্থ্য ছিল না পরিবারের। অনেক সময় বন্ধুদের কাছ থেকে জুতা ধার নিয়ে অনুশীলন করতে হয়েছে। পড়াশোনার জন্য ঘরে আটকে রাখলেও সুযোগ পেলেই মাঠে ছুটে যেতেন তিনি। পরে বাবা তার ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করেন। সেই সমর্থন আর নিজের কঠোর পরিশ্রমের জোরেই আজ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আকিব।
রঞ্জিতে দুরন্ত সাফল্য, ইতিহাস গড়ার নায়ক
২০২০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল আকিবের। তার পর থেকে ধারাবাহিকভাবে নিজের উন্নতি করে চলেছেন তিনি। গত দুই রঞ্জি মৌসুমে তার ঝুলিতে এসেছে ১০৪টি উইকেট। শুধু ২০২৫-২৬ মৌসুমেই নিয়েছেন ৬০টি উইকেট।
জম্মু ও কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি জয়ের পেছনেও ছিল তার বিশাল ভূমিকা। সাতবার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন আকিব। একদিনের ক্রিকেটে ৫৬ এবং টি-টোয়েন্টিতে ৪৩টি উইকেট রয়েছে তার নামের পাশে। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে ২টি ম্যাচে ৬ উইকেটও নিয়েছিলেন তিনি।
আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। গত বছরের নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে ৮.৪০ কোটি টাকায় দলে নেয়। যদিও প্রথম মৌসুমে পাঁচ ম্যাচ খেলেও কোনো উইকেট পাননি। তবে সেই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে বলেই মনে করা হচ্ছে।
বুমরাহর চোটে সুযোগ, সামনে বড় মঞ্চ
শ্রীলঙ্কা সফরের আগে হাঁটুর চোট বেড়ে যাওয়ায় দল থেকে ছিটকে গিয়েছেন জাসপ্রিত বুমরা। জানা গিয়েছে, আগের চোট পুরোপুরি সেরে উঠলেও ইংল্যান্ড সফরে পাওয়া ধাক্কায় সমস্যা আবার বেড়ে যায়। বুমরাহর অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা। কারণ, বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দুই টেস্টে ভালো ফল করতেই হবে শুভমান গিলের নেতৃত্বাধীন দলকে। এই পরিস্থিতিতে আকিব নবির ওপরও থাকবে বিশেষ নজর। জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়ে তিনি কতটা নিজেকে প্রমাণ করতে পারেন, সেটাই এখন দেখার।
বন্ধুদের কাছ থেকে জুতো ধার নিয়ে ক্রিকেট খেলা থেকে শুরু করে ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়া—আকিব নবির গল্পটা লড়াই, অধ্যবসায় এবং স্বপ্নপূরণের। ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ তিনি অনেক আগেই দিয়েছেন। এবার জাতীয় দলের মঞ্চে সেই সাফল্যকে আরও বড় করে তোলার সুযোগ তার সামনে।
What's Your Reaction?