বন্যহাতির আক্রমণে প্রাণ গেল শিক্ষকের

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা ওরফে মাস্টার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় চাকুয়া পাড়া এলাকায় অবস্থানকালে হঠাৎ বন্যহাতির কবলে পড়েন মংখ্যাইচিং মারমা। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। তিনি বলেন, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার যথাযথ আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। এ সময় তিনি বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর জোর দিয়ে বলেন, বন্যহাতির ওপর কেউ যেন কোনোভাবেই ক্ষিপ্ত হয়ে আক্রমণ না করে। হাতি দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল শিক্ষকের
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা ওরফে মাস্টার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় চাকুয়া পাড়া এলাকায় অবস্থানকালে হঠাৎ বন্যহাতির কবলে পড়েন মংখ্যাইচিং মারমা। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। তিনি বলেন, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার যথাযথ আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। এ সময় তিনি বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর জোর দিয়ে বলেন, বন্যহাতির ওপর কেউ যেন কোনোভাবেই ক্ষিপ্ত হয়ে আক্রমণ না করে। হাতি দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow