বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মধ্যে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। একই সঙ্গে ৫০ জন আলেম এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকেও আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি। রোববার (২৬ জুলাই) জেলার জামিয়া ইসলামিয়া যাত্রাপুর মাদ্রাসা ও বাবুস সালাম ভুরুঙ্গামারী মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা বিতরণ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী ও যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৫-১০ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যার কারণে দুর্ভোগে থাকা ৫০ জন আলেমের মধ্যে আর্থিক হাদিয়া বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে সেগুলোর জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, ‘বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগঠনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকব
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মধ্যে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। একই সঙ্গে ৫০ জন আলেম এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকেও আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি।
রোববার (২৬ জুলাই) জেলার জামিয়া ইসলামিয়া যাত্রাপুর মাদ্রাসা ও বাবুস সালাম ভুরুঙ্গামারী মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা বিতরণ করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী ও যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৫-১০ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যার কারণে দুর্ভোগে থাকা ৫০ জন আলেমের মধ্যে আর্থিক হাদিয়া বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে সেগুলোর জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, ‘বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগঠনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এ সময় সংগঠনের কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন কাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু বকর সিদ্দিক ও মাওলানা ফরিদ উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ঢাকা মহানগরের দায়িত্বশীল মাওলানা নাহিয়ান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা উসমান গনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামা ও সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?