বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দুর্গত এলাকায় যুবদলের উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। আবদুল মোনায়েম মুন্না বলেন, জেলা পর্যায়ের নেতারা সার্বক্ষণিক বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই যুবদলের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। যুবদল সভাপতি দুর্যোগ মোকাবিলায় মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মনোভাব নিয়ে সবাইকে বন্যার্ত মানুষের পাশে

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দুর্গত এলাকায় যুবদলের উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আবদুল মোনায়েম মুন্না বলেন, জেলা পর্যায়ের নেতারা সার্বক্ষণিক বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীরা মাঠে কাজ করছেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই যুবদলের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

যুবদল সভাপতি দুর্যোগ মোকাবিলায় মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মনোভাব নিয়ে সবাইকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও আহমেদ মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow