বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনী শমসেরনগর স্টেশন ইউনিটের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকায় বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার এবং শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন বিমান বাহিনীর শমসেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খানসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহিদুল ইসলাম/এসজেডএইচ

বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ বিমান বাহিনী।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনী শমসেরনগর স্টেশন ইউনিটের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকায় বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার এবং শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন বিমান বাহিনীর শমসেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খানসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহিদুল ইসলাম/এসজেডএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow