বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার বিষয়গুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। রোববার (৯ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আলিমের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট বৃহস্পতিবার। ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা হবে ২২ আগস্ট, ইংরেজি দ্বিতীয়পত্র ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা ২৭ আগস্ট, হাদিস ও উসুলুল হাদিস ২৯ আগস্ট এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। আরও পড়ুন বন্যার কারণে ৫ জেলায় শনিবারের এইচএসসি-আলিম-কারিগরি পরীক্ষা স্থগিত ৫ সেপ্টেম্বর মানবিক বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ও নাগরিকতা, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথমপত্র এবং মুজাব্বিদ বিভাগের তাজবিদ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আল ফিকহ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। আর আল ফিকহ দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর। মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত

বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার বিষয়গুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। রোববার (৯ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, আলিমের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট বৃহস্পতিবার। ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা হবে ২২ আগস্ট, ইংরেজি দ্বিতীয়পত্র ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা ২৭ আগস্ট, হাদিস ও উসুলুল হাদিস ২৯ আগস্ট এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে।

৫ সেপ্টেম্বর মানবিক বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ও নাগরিকতা, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথমপত্র এবং মুজাব্বিদ বিভাগের তাজবিদ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আল ফিকহ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। আর আল ফিকহ দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর।

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।

অতিবৃষ্টি ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় এসএসসি, আলিম ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার। এ কারণে কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হয়। পরে অন্য বিষয়ের পরীক্ষাগুলো সারা দেশের জন্য প্রণীত সময়সূচি অনুযায়ী নেওয়া হয়। এবার স্থগিত বিষয়গুলোর পরীক্ষা নিতে সময়সূচি প্রকাশ করল বোর্ড।

এএএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow