ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

দুই শিক্ষার্থীর ব্যক্তিগত ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক এবং ছাত্রদল নেতাসহ উভয় পক্ষের অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে অন্য বিভাগের শিক্ষার্থীও রয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটারের সামনে গণিত এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনা ঘটে। হামলায় আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা, ক্যাম্পাস সাংবাদিক আব্দুল কাদের জীবন, একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অমিও মন্ডল, রিপন মন্ডল, নাহিদ ইসলাম, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুল কাদের ইমন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানজিল, সিএসই বিভাগের সিফাত, হিসাব বিজ্ঞান বিভাগের মারুফ ও ইংরেজি বিভাগের আহনাফের নাম জানাগেছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫
দুই শিক্ষার্থীর ব্যক্তিগত ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক এবং ছাত্রদল নেতাসহ উভয় পক্ষের অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে অন্য বিভাগের শিক্ষার্থীও রয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটারের সামনে গণিত এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনা ঘটে। হামলায় আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা, ক্যাম্পাস সাংবাদিক আব্দুল কাদের জীবন, একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অমিও মন্ডল, রিপন মন্ডল, নাহিদ ইসলাম, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুল কাদের ইমন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানজিল, সিএসই বিভাগের সিফাত, হিসাব বিজ্ঞান বিভাগের মারুফ ও ইংরেজি বিভাগের আহনাফের নাম জানাগেছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাত ও এক ছাত্রীর ব্যক্তিগত ভিডিও কলের দৃশ্য ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও প্রকাশের পেছনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা জড়িত বলে অভিযোগ ওঠে। এর জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে কথা বলার জন্য আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেয় গণিত ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাত। সেখানে পৌঁছানো মাত্রই তাদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়। খবর পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও দীর্ঘক্ষণ আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। এ সময় ঘটনাস্থলে থাকা ছাত্রদল নেতাকর্মী এবং লোকপ্রশাসন, কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বাঁধা দিতে গেলে তাদের ওপরেও লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এ নিয়ে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ নেতাকর্মীসহ ১৫ জনের মত আহত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, গণিত বিভাগের প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে তাদের ওপর লাঠিসোটা, রড, পাইপ ও ইটপাটকেল নিয়ে হামলা করেছে। হামলার নেতৃত্ব দিয়েছেন- গণিত ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাত, একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতি, রিয়াজ ও নাইম। হাসপাতালে চিকিৎসাধীন ক্যাম্পাস সাংবাদিক আব্দুল কাদের জীবন বলেন, ‘আমার ওপর ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেছে। যারা এই হামলা চালিয়েছে, তাদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ তবে হামলার নেতৃত্ব দেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী আরফান সিফাত ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসানকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, শনিবার রাতের ঘটনার সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই। কোন নেতাকর্মী যদি ঘটনার সময় সেখানে থেকেও থাকে তবে সেটা তার ব্যক্তিগত বিষয়। এখান রাজনৈতিক কোন বিষয় নেই। তবে এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা। তিনি বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ অন্যদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা, সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথেই আমি ঘটনাস্থলে উপস্থিত হই। আমাদের বিভাগের ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, ‘আমরা দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ আহ্বান করেছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow