বরখাস্তের ১১ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশ কর্মকর্তা ওবায়দুর

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মো. ওবায়দুর রহমান খানের চাকরি থেকে বরখাস্তের আদেশ ১১ বছর পরে বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সোমবার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মো. ওবায়দুর রহমান খানের প্রশাসনিক ট্রাইব্যুনাল-২ এ দায়ের করা মামলায় গত ১২ জানুয়ারি দেওয়া রায়/আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন জুলাইবিরোধী অবস্থান / ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, বরখাস্ত হচ্ছেন সাদেকা হালিম আদেশে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৫ সালের ৪ অক্টোবরের স্মারকমূলে মো. ওবায়দুর রহমান খানকে চাকরি থেকে বরখাস্তের যে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল তা এতদ্বারা বাতিল করা হলো। একই সঙ্গে তার বরখাস্তকালকে কর্তব্যকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও স্বরাষ্ট

বরখাস্তের ১১ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশ কর্মকর্তা ওবায়দুর

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মো. ওবায়দুর রহমান খানের চাকরি থেকে বরখাস্তের আদেশ ১১ বছর পরে বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সোমবার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মো. ওবায়দুর রহমান খানের প্রশাসনিক ট্রাইব্যুনাল-২ এ দায়ের করা মামলায় গত ১২ জানুয়ারি দেওয়া রায়/আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৫ সালের ৪ অক্টোবরের স্মারকমূলে মো. ওবায়দুর রহমান খানকে চাকরি থেকে বরখাস্তের যে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল তা এতদ্বারা বাতিল করা হলো।

একই সঙ্গে তার বরখাস্তকালকে কর্তব্যকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।

টিটি/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow