বরগুনায় জামাতের সংবাদ সম্মেলন

বরগুনায় জামায়াত শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে যাওয়ার পথে বাধা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। এসময় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হয়। বিকেল চারটায় জেলা জামায়াত কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বরগুনা ২ আসনে জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদ। তিনি অভিযোগ করেন, ওই আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির ভাড়াটে সন্ত্রাসীরা পাথরঘাটায় জামায়াতের জনসভায় যেতে নেতাকর্মী ও সমর্থকদের বাধা দিয়ে দেশীয় অস্র দিয়ে মারপিট করে লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। বেশ কয়েকদিন ধরে চলা এসব অপ্রীতিকর ঘটনায় আগামীর ভোট নিয়েও শঙ্কা প্রকাশ করেন জামায়াতের এই প্রার্থী।

বরগুনায় জামাতের সংবাদ সম্মেলন

বরগুনায় জামায়াত শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে যাওয়ার পথে বাধা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। এসময় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হয়।

বিকেল চারটায় জেলা জামায়াত কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বরগুনা ২ আসনে জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদ।

তিনি অভিযোগ করেন, ওই আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির ভাড়াটে সন্ত্রাসীরা পাথরঘাটায় জামায়াতের জনসভায় যেতে নেতাকর্মী ও সমর্থকদের বাধা দিয়ে দেশীয় অস্র দিয়ে মারপিট করে লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। বেশ কয়েকদিন ধরে চলা এসব অপ্রীতিকর ঘটনায় আগামীর ভোট নিয়েও শঙ্কা প্রকাশ করেন জামায়াতের এই প্রার্থী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow